1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৩:০৮

সৌদি কফিলকে গ্রামে আনলেন প্রবাসী মাকসুদ আখঞ্জি।ছবি: সংগৃহীত
সৌদি কফিলকে গ্রামে আনলেন প্রবাসী মাকসুদ আখঞ্জি।ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে সৌদি কফিলকে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামে ফিরলেন প্রবাসী মাকসুদ আখঞ্জি। মালিক-শ্রমিকের এই সুসম্পর্ক এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সৌদি আরবের কফিলকে (মালিক) সঙ্গে নিয়ে নিজ দেশে ফেরার পাশাপাশি হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে পৌঁছে এক অনন্য নজির স্থাপন করেছেন মাকসুদ আখঞ্জি নামে এক প্রবাসী। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের রামনগর গ্রামে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করলে এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।


মাকসুদ আখঞ্জি উপজেলার রামনগর গ্রামের শাহ আলম আখঞ্জির ছেলে। গত ৫ বছর ধরে তিনি সৌদি আরবের রিয়াদে মিশাল আমি য়ামী নামের এক সৌদি নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত। কাজের প্রতি নিষ্ঠা ও সততার কারণে মালিকের সঙ্গে তাঁর গভীর সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই নিজ মালিককে বাংলাদেশে বেড়াতে নিয়ে আসেন মাকসুদ।


শুক্রবার সকালে রিয়াদ থেকে বিমানে করে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর শনিবার দুপুরে ঢাকা থেকে ভাড়া করা একটি হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রাম তাহিরপুরের বালিজুরিতে পৌঁছান। হেলিকপ্টার দেখার জন্য সকাল থেকেই স্থানীয় উৎসুক জনতা রামনগর গ্রামের মাঠে ভিড় জমান। মাকসুদ ও তাঁর কফিল হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়।


বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তায় মুগ্ধ মিশাল আমি য়ামী বলেন, “মাকসুদ অত্যন্ত ভালো এবং বিশ্বস্ত ছেলে। সে আমার সব ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করে। মাকসুদের মতো দক্ষ শ্রমিক আমি বাংলাদেশ থেকে আরও নিতে চাই। বাংলাদেশ আমার পছন্দের একটি দেশ। এখানকার মানুষের ভালোবাসা দেখে সত্যিই ভালো লাগছে, মাশাল্লাহ!”


প্রবাসী মাকসুদ আখঞ্জি জানান, তাঁর মালিক ভ্রমণপিপাসু মানুষ হওয়ায় এবং বাংলাদেশ সম্পর্কে তাঁর ইতিবাচক ধারণা থাকায় তাঁকে দেশে আনার সিদ্ধান্ত নেন। মিশাল এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন এবং এরপর তাঁরা আবারও কর্মস্থলে ফিরে যাবেন। স্থানীয় সমাজসেবক মশিউর রহমান জানান, মাকসুদের এই উদ্যোগ বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং অন্য প্রবাসীদেরও উৎসাহিত করবে।


তাহিরপুর থানা পুলিশের একটি টিম নিরাপত্তার স্বার্থে পুরো আয়োজন তদারকি করে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...