1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১০ আগস্ট, ২০২৬ রাত ০৮:৪৫

শতভাগ জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বাসিত নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ছবি: নিজস্ব
শতভাগ জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বাসিত নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ছবি: নিজস্ব

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলে ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছেন জিপিএ-৫! শতভাগ পাস ও সাফল্যের রেকর্ড ধরে রাখল বিদ্যালয়টি।

এসএসসি পরীক্ষার ফলাফলেই ফের অভাবনীয় সাফল্য দেখিয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ জন শিক্ষার্থী ছিলেন। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি, জেএসসি ও এসএসসিতে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে এই প্রতিষ্ঠানটি।


আরও পড়ুন: শ্যামলী টিবি হাসপাতালের নতুন সভাপতি গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 


সাফল্যের পেছনের রহস্য ও প্রতিক্রিয়া:

এমন ফলাফলে উচ্ছ্বসিত জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী তাজরিয়ান হোসেন মুন জানায়, নিয়মিত ক্লাস, সঠিক চর্চা এবং শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহায়তাই তাদের এই অর্জনের মূল চালিকাশক্তি।


প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, “মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আমরা প্রতিষ্ঠানটি চালু করেছিলাম। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিবিড় সমন্বয়ের কারণেই আমরা প্রতিবছর দেশসেরা ফল উপহার দিতে পারছি।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন জানান, সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের ফলেই এই অসাধারণ ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...