পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে হরিণের মাংস বহনের সময় ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পার্শ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুত বিভাগে চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি চালিয়ে সঙ্গে থাকা ব্যাগভর্তি আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় তাদের পুলিশ গ্রেফতার করে হরিণের মাংশ ও মোটরসাইকেল জব্দ করে। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলে বহন করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জড়িত দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণি সুরক্ষা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...