রাজশাহীতে পদ্মা নদীতে আকস্মিক ঝড়ে ২০টি নৌকা ডুবে গেছে এবং আহত হয়েছেন ১৫ জন। টি-বাঁধ এলাকার ক্ষয়ক্ষতির বিস্তারিত পড়ুন।
রাজশাহীতে পদ্মা নদীতে আকস্মিক এক ঝড়ের তাণ্ডবে অন্তত ২০টি নৌকা ডুবে গেছে এবং ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের আঘাতে আরও প্রায় ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা ও উদ্ধারকাজ চালাতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী শহরের টি-বাঁধ এলাকায় হঠাৎ এই প্রবল ঝড় আঘাত হানে।
আরও পড়ুন: সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৬০, মাটির নিচে আটকা বহু
স্থানীয় মাঝিরা জানান, রাত ৯টার দিকে হঠাৎ করে পশ্চিম দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করে এবং পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে।
আরও পড়ুন: ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে বিকট শব্দে ছাদের প্লাস্টার খসে নার্সসহ আহত ৫
পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় মাঝিরা ও বাসিন্দারা দলবদ্ধ হয়ে নদী থেকে ডুবে যাওয়া নৌকাগুলো উদ্ধারের চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, রাতের তাণ্ডবের পর সকালে ডুবে যাওয়া নৌকা ও মালামাল উদ্ধার করতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটিকে স্থানীয়রা জলোচ্ছ্বাস বললেও রাজশাহী আবহাওয়া অফিস তা মানতে নারাজ।
রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রোহিদুল ইসলাম জানান, রাত ৯টার দিকে হঠাৎ করে একটি স্থানীয় ঝড় সৃষ্টি হয়েছিল। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০ থেকে ৩০ নটিক্যাল মাইল। বাতাসের তীব্রতার কারণেই পদ্মা নদীতে অত বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছিল, তবে জলোচ্ছ্বাস হওয়ার মতো পরিবেশ ছিল না।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান আঙ্কুর জানিয়েছেন, পদ্মার ঢেউয়ের আঘাতে শহর রক্ষা বাঁধ বা টি-বাঁধের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যে প্রকৌশলীদের দল এলাকা পরিদর্শনে গেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...