‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’—২৪ আগস্ট উখিয়া ও টেকনাফে লাখো রোহিঙ্গার সমাবেশ। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও গণহত্যার বিচারের দাবি।
নিজ দেশে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আকুতি জানিয়ে উখিয়া ও টেকনাফের চারটি পৃথক ক্যাম্পে মহাসমাবেশ করেছেন আশ্রিত রোহিঙ্গারা। ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে আয়োজিত এসব সমাবেশে তাঁদের মুখে সমস্বরে ধ্বনিত হয়—‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরাকান’ (শেষ কথা একটিই, ফেরত যেতে চাই আরাকান)।
উখিয়ার ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের ফুটবল মাঠে ‘ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা’ (ইউসিআর)-এর ব্যানারে সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ব্যানার-প্ল্যাকার্ড হাতে যোগ দেন। ইউসিআর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে রোহিঙ্গা নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
টেকনাফের ২৬ নম্বর ক্যাম্প ও শালবাগান মাঠের সমাবেশে ২০১৭ সালের ২৫ আগস্টের সামরিক অভিযানকে 'গণহত্যা' উল্লেখ করে এর বিচার দাবি করা হয়। পাশাপাশি নিজেদের মিয়ানমারের আদি অধিবাসী হিসেবে নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে নাগরিক অধিকার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরে কর্মসূচি সম্পন্ন করেছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...