1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১১ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৩

বাংলাদেশি ডেভেলপার মহি উস সুন্নাত এর বানানো ‘পেন ফাইট’ বা কলম যুদ্ধ গেম
বাংলাদেশি ডেভেলপার মহি উস সুন্নাত এর বানানো ‘পেন ফাইট’ বা কলম যুদ্ধ গেম

শেষ কবে আপনি ডেস্কের ওপর কলম টোকা দিয়ে দম বন্ধ করে অপেক্ষা করেছেন? আমাদের বেশিরভাগের জন্যই সেটা শৈশবের অনেক দিন আগের স্মৃতি—স্কুলের ছুটির সময় কিংবা শিক্ষক ক্লাসে ঢোকার আগের সেই কটি মুহূর্ত।

একটি কাঠের বেঞ্চের ওপর দুটো কলম রাখা থাকত, আর পুরো সারির বন্ধুরা ঝুঁকে পড়ত উত্তেজনায়। এক টোকায় ঠং করে একটা কলম টেবিল থেকে নিচে পড়ে যেত, কেউ জিতত, কেউ হারত। তারপর হঠাৎ শিক্ষকের আগমন আর সব কলম উধাও!


নব্বইয়ের দশকের সেই নস্টালজিক ‘কলম যুদ্ধ’ (Pen Fight) বা স্কুলজীবনের স্মৃতিকে জীবন্ত করে তুলতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহি উস সুন্নাত। অস্ট্রেলিয়ার সালজবুর্গে বসবাসকারী এই ডেভেলপার ঐতিহ্যবাহী সেই খেলাটিকে একটি আধুনিক ব্রাউজার-ভিত্তিক অনলাইন গেমে রূপান্তর করেছেন।


মহি উস সুন্নাত বাংলাদেশের প্রযুক্তি ইকোসিস্টেম ও ডিজিটাল প্রোডাক্ট স্টুডিও ‘শুনেক ল্যাবস’ (Sunek Labs)-এর প্রতিষ্ঠাতা। এই ল্যাবটি মূলত বাংলাদেশি ডেভেলপারদের সহযোগিতামূলক শিক্ষা ও বাস্তব-জগতের প্রকল্প উন্নয়নে সহায়তা করার পাশাপাশি নিজস্ব ডিজিটাল পণ্যও তৈরি করে থাকে। স্টুডিওটির নতুনতম গেমিং বিভাগের প্রথম প্রজেক্ট হলো এই ‘পেন ফাইট’।


কেন এই কলম যুদ্ধ দিয়ে শুরু করলেন? এমন প্রশ্নের জবাবে মহি উস সুন্নাত জানান, তিনি নিজেই এর মধ্য দিয়ে বড় হয়েছেন। তাঁর ভাষ্যমতে— “আমি আমার স্কুল জীবনের অর্ধেক সময় কলম-যুদ্ধ করে কাটিয়েছি। আমাদের শুধু কয়েকটি কলম, একটি স্কুলের বেঞ্চ আর বন্ধুরা লাগত, যারা একে অপরের কলম বেঞ্চের কিনারা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করত। আমি সেই অনুভূতিটাই ফিরিয়ে আনতে চেয়েছি: একটি শট নেওয়ার জন্য নিশানা ঠিক করার উত্তেজনা এবং তারপর ডেস্কের চারপাশে হাসাহাসি।”


গেমটির ফিচার ও খেলার নিয়ম

পেন ফাইটে খেলোয়াড়রা কম্পিউটার বা ‘ডেস্ক চ্যাম্পিয়ন’-এর বিরুদ্ধে খেলতে পারেন অথবা বন্ধুকে নিয়ে পালা করে ফ্লিক করতে পারেন। গেমটিতে রয়েছে দারুণ কিছু বৈচিত্র্যময় মোড:


  1. সিঙ্গেল ও টু-প্লেয়ার মোড: কম্পিউটারের বিরুদ্ধে খেলার জন্য ইজি, নরমাল বা হার্ড লেভেল বেছে নেওয়া যায় (সাইন ইন ছাড়া মাস্টার লেভেল লক থাকে)। এছাড়া টু-প্লেয়ার মোডে একটি ডিভাইস শেয়ার করেও খেলা সম্ভব।
  2. মিরর ম্যাচ ও ইকুয়াল লেভেলস: ‘ইকুয়াল লেভেলস’ মোডে দুটি পেনই লেভেল ওয়ানে থাকে, ফলে শুধু আপগ্রেডের জোরে কেউ জেতার সুযোগ পায় না। আর ‘মিরর ম্যাচ’ মোডে উভয় খেলোয়াড় একই পেন ব্যবহার করে ন্যায্যতা নিশ্চিত করেন।
  3. ডেস্ক ছোট হয়ে আসার রোমাঞ্চ: রিয়েল বেঞ্চের খেলায় যা থাকে না, অনলাইনে সেই টুইস্ট হিসেবে খেলা এগোলে ডেস্কের আকার ছোট হতে থাকে। প্রতি চার পালা পর পর ডেস্কের কিনারা ভেতরের দিকে সরে আসে, ফলে টিকে থাকার লড়াই আরও রোমাঞ্চকর হয়ে ওঠে।
  4. প্রোফাইল ও স্ট্যাটিস্টিকস: গেমের বোর্ড স্ক্রিন খেলোয়াড়দের লেভেল, জয়, খেলার সময়, গড় ও দীর্ঘতম ম্যাচ এবং দ্রুততম জয়ের হিসাব ট্র্যাক করে। পাশাপাশি অ্যাভাটার, ডাকনাম এবং সাপ্তাহিক বা সর্বকালের র‍্যাংক দেখার ব্যবস্থাও রয়েছে।
  5. চালু হওয়ার পর থেকেই গেমটি গেমারদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। পরিসংখ্যান অনুযায়ী, গেমটি চালুর পর থেকে ৩৪,০০০-এরও বেশি খেলোয়াড় এটি খেলেছেন এবং ৪ লাখ ৪০ হাজারের বেশি ম্যাচে প্রায় ৮,৩০০ ঘণ্টা সময় ব্যয় করেছেন।
  6. সম্প্রতি গেমটিতে মাল্টিপ্লেয়ার মোড যুক্ত করা হয়েছে, যা সাইন ইন করার মাধ্যমে ব্যবহার করা যায়। কুইক ম্যাচে খুব সহজেই প্রতিপক্ষ খুঁজে পাওয়া যায়। এ ছাড়া বন্ধুরা মিলে খেলার জন্য রয়েছে ‘ফ্রেন্ডস’ স্ক্রিন, যেখান থেকে ২৪ মেয়াদের লিঙ্ক বা কিউআর কোড শেয়ার করে সরাসরি রুমে যুক্ত হওয়া যায়। ডেভেলপার সুন্নাত সামনে খেলোয়াড়দের নিজেদের পছন্দমতো নিজস্ব কলম ডিজাইন ও ব্যক্তিগতকরণ (Personalization) করার সুযোগ দেওয়ারও পরিকল্পনা করছেন।
আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...