ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও ভবনধসের ঘটনা ঘটেছে। পুরোনো দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
এ ছাড়া বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অন্তত ছয়টি অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে পানিবাহী গাড়ি ও বিশেষ উদ্ধারযান ব্যবহার করা হচ্ছে।
এর কয়েক দিন আগেও দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবনের দুটি ছাদ ধসে দুইজন নিহত হন। মিলান গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলার একপর্যায়ে পুরোনো বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়লে তার ওপরের ছাদটিও ধসে যায়।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৬০ বছর বয়সী চন্দরপাল ও ৩৩ বছর বয়সী বিজয় কুমার। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...