ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আহ্বান করা এই অধিবেশন আট কার্যদিবস চলবে। সংক্ষিপ্ত হলেও সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন।
সংশ্লিষ্টরা জানান, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হয়।
চিফ হুইপ জানিয়েছেন, এই অধিবেশনের জন্য তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। এ ছাড়া আরও দু-একটি বিল আসতে পারে।
এসব বিল ও অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্য মন্ত্রীদের জন্য জমা পড়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।
এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...