কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. সাইদুল ইসলাম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. সাইদুল ইসলাম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বুড়িচং পৌরসভার কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাইদুল ইসলাম বুড়িচং পৌরসভার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে। তিনি উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরো পড়ুন: সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১০
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজ গেইট এলাকায় পৌঁছালে একটি ওয়ালটন শোরুমের সামনে দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, বেপরোয়া ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, কলেজ গেইট এলাকায় মালবাহী ট্রাকগুলো প্রায়ই অনিয়ন্ত্রিত গতিতে চলাচল করে, যা সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...