রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোন বিভাগে কতজন গ্রেপ্তার
ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে গ্রেপ্তার ব্যক্তিদের সংখ্যা—
মিরপুর বিভাগ: ১৫০ জন
তেজগাঁও বিভাগ: ৭৩ জন
মতিঝিল বিভাগ: ৬৩ জন
ওয়ারী বিভাগ: ৫৫ জন
গুলশান বিভাগ: ৫০ জন
লালবাগ বিভাগ: ৪৭ জন
উত্তরা বিভাগ: ৪৬ জন
রমনা বিভাগ: ৩৬ জন
গোয়েন্দা বিভাগ: ৪ জন
এসআরইউ বিভাগ: ১ জন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ ক্যাবল এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...