বাংলাদেশের কোটি কোটি শ্রমজীবী মানুষের দোরগোড়ায় আধুনিক সুচিকিৎসা সেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে কেবল শ্রমিকদের চিকিৎসার জন্য ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। ওই সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। দেশের অর্থনীতির চালিকাশক্তি এই মানুষগুলোর চিকিৎসায় কোনো অবহেলা রাখা হবে না।
প্রাথমিকভাবে দেশের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ ৬টি শিল্পাঞ্চলকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এলাকাগুলো হলো:
টঙ্গী (গাজীপুর), আশুলিয়া (ঢাকা), কালিয়াকৈর (গাজীপুর), নারায়ণগঞ্জ সাভার (ঢাকা) এবং চট্টগ্রাম
প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এই হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের পাশাপাশি শুধুমাত্র আমাদের শ্রমিক ভাই-বোনেরা অগ্রাধিকার ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসাসেবা লাভ করবেন। বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে এবং শ্রমিকদের কল্যাণ সাধন তারই একটি অবিচ্ছেদ্য অংশ।
সংসদের বক্তব্যে দেশের সার্বিক জ্বালানি, শিল্প এবং চিকিৎসাব্যবস্থার পেছনের চিত্রও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। দেশের নিজস্ব খনিজসম্পদ যথাযথভাবে কাজে না লাগিয়ে চড়া মূল্যে আমদানির ওপর নির্ভরতা বাড়ানোয় দেশের উদীয়মান শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
একই সঙ্গে বিগত সময়ে গ্রামীণ জনপদের চিকিৎসাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে সাধারণ মানুষ বাধ্য হয়ে চিকিৎসার জন্য বিদেশমুখী হয়। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...