রাজধানীর কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিপন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিপন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পানগাঁও বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. মামুন জানান, রিপন পেশায় একজন দোকান কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের বনগাঁও এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
আরো পড়ুন: কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন কৃষি শ্রমিকের মৃত্যু
পরে খবর পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোর রিপন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাড়ি ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে। বর্তমানে সে কাজের সুবাদে কেরানীগঞ্জ এলাকায় বসবাস করত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...