বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নিচের দিকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, ধারণা করা হচ্ছে ককটেলটি সরাসরি সিয়ামের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সিয়াম মগবাজারের ‘জাহিদ কার ডেকোরেশন’ নামক একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। ঘটনার সময় তিনি দোকান থেকে নাস্তা আনতে বের হয়েছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলায় হলেও তিনি পরিবারের সঙ্গে মগবাজার এলাকাতেই বসবাস করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। সিয়ামের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মগবাজার ও এর আশপাশের এলাকায় এই ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...