বিবিসি বাংলাকে আজ বৃহসম্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে দলটি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা জানান।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। ১৭ বছর বড় একটি সময়।”
তবে এই প্রত্যাবর্তনের পর তারেক রহমানের পরবর্তী পদক্ষেপগুলো কেমন হবে, তা নিয়ে জামায়াতের বিশেষ নজর থাকবে বলে জানান আমির। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা তাঁর কী পরিকল্পনা আছে এবং তার বাস্তবায়নই বা কীভাবে করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।”
একই বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে জানান, তিনিও তারেক রহমানের দেশে ফেরার ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে তাঁর মতে, “জাতীয় রাজনীতিতে তারেক রহমানের অবস্থান কতটা সুদৃঢ় হবে, তা নির্ভর করবে সামনের দিনগুলোতে তিনি কী ধরনের ভূমিকা পালন করেন তার ওপর।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনের পর দেশের বড় দুই রাজনৈতিক শক্তির (বিএনপি ও জামায়াত) মধ্যকার সম্পর্ক ও সমীকরণ কোন দিকে যায়, জামায়াত আমিরের এই বক্তব্য তারই ইঙ্গিত বহন করছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...