1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১০ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৭

32070aad-7576-496b-95ae-f016b415076f_1200x730.webp

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদরাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটক নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ার বাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

স্বাভাবিক রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম

কুশলা নেছারিয়া ফাজিল মাদরাসার সুপার বাকের হোসেন বলেন, সোমবার রাতে কে বা কারা মাদরাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সকালে এসে তালা দেখতে পেয়ে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। অন্যান্য দিনের মতো সেদিনও মাদরাসায় ছাত্রছাত্রীদের উপস্থিতি স্বাভাবিক ছিল।

হরতালে জনজীবনে প্রভাব নেই

এদিকে, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব কোটালীপাড়ায় দেখা যায়নি। সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে যানবাহন চলাচল করেছে। ব্যাংক, বিমা, স্কুল-কলেজ ও সরকারি বিভিন্ন দপ্তর খোলা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো জনজীবন স্বাভাবিক রয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...