1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১০ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫

5b760ba8-b6ba-482e-8eea-c24fa7c32473_1200x730.webp

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। একই সঙ্গে সংসদ এলাকাকে দ্রুত শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোট জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত একটি প্রশংসনীয় পদক্ষেপ।

গত ৮ নভেম্বর সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের নীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটানোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই সংসদ ভবন ও এর পুরো চত্বরে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষায় তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশ তামাকবিরোধী জোট আশা প্রকাশ করেছে, সংসদ চত্বরকে শুধু ধূমপানমুক্ত নয়, দ্রুত সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণা করা হবে। পাশাপাশি দেশের অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও এ উদ্যোগ অনুসরণ করা হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...