খাগড়াছড়ি সদর উপজেলায় মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু স্টার নিউজকে বলেন, ভূমি অফিসে আগুন লাগার ঘটনা পরিকল্পিত হতে পারে এবং নথিপত্র গায়েবের উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে সমাজসেবা কার্যালয়ের আগুনকেও রহস্যজনক বলে উল্লেখ করেন তিনি।
ওসি জানান, সরকারি কার্যালয় দুটি পাশাপাশি অবস্থিত। মামলা হলে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে গত ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর ১০ নভেম্বর খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...