কেনিয়ার আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নৃশংসতম গোষ্ঠী-সম্পর্কিত হত্যাকাণ্ডের দায়ে কেয়ামতবাদী খ্রিস্টান গির্জার প্রধান পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।
শুক্রবার কেনিয়ার মোমবাসা হাইকোর্টে বিচারক ডায়ানা কাভেডজা এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে বিচারক জানান, ১৯০ জন শিশুকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ১০০ বছর এবং সরাসরি হত্যার দায়ে আরও ১০০ বছর—মোট ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হলো ম্যাকেঞ্জিকে। পাশাপাশি তাঁর ২৮ জন সহযোগীকে ১০ থেকে ১৬০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ম্যাকেঞ্জি তাঁর সাবস্ক্রাইবার সমৃদ্ধ মিডিয়া চ্যানেল ও প্রবচনের মাধ্যমে অনুসারীদের বিশ্বাস অর্জন করতেন। কেয়ামতের আগেই স্বর্গে পৌঁছানোর প্রলোভন দেখিয়ে তিনি অনুসারীদের নিজ সন্তানদের না খাইয়ে মেরে ফেলার নির্দেশ দেন। যারা খাবার বা পানি চুরি করার চেষ্টা করত, তাদেরকে হাত-পা বেঁধে উপবাসের ঘরে আটকে রেখে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হতো।
২০২৩ সালের এপ্রিলে কেনিয়ার উপকূলে শাকাহোলা বন থেকে সারি সারি অগভীর কবর ও পায়খানা থেকে শত শত শীর্ণকায় লাশ উদ্ধারের মাধ্যমে এই নৃশংসতার উন্মোচন ঘটে। তদন্তকারীদের মতে, এতে প্রায় ৫০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
কেনিয়ার প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের ব্যর্থতার কথা স্বীকার করে বিচারক কাভেডজা সংসদকে উপযুক্ত আইন প্রণয়নের আহ্বান জানান। তৎকালীন ঘটনার পর দেশটির রাষ্ট্রপতি উইলিয়াম রুটো সরকার ও প্রশাসনের ব্যর্থতার দায়ভার স্বীকার করেছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...