1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৫ নভেম্বর, ২০২৬ দুপুর ০২:৫৮

088c3974-5025-435f-ba3d-76e5ab4f4b5a_1200x730.webp

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্যটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ নোটিস পাঠান।

১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি

নোটিসে বলা হয়েছে, নাহিদ ইসলাম তারেক রহমানকে নিয়ে ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে।

অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।


বক্তব্যকে অগ্রহণযোগ্য বললেন আইনজীবী

নোটিসে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত নাহিদ ইসলামের বক্তব্যটি আইনজীবী মো. হাবিবুর রহমানের দৃষ্টিগোচর হয়েছে।

এ বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে নোটিসে উল্লেখ করেন।

নোটিসে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...