নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
নারায়ণগঞ্জে আগুনজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এতে ভেতরে থাকা শিক্ষার্থীদে মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গেলে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৬৩ জন শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...